হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে আল্লাহর প্রিয় রাসুল হজরত মুহাম্মদ (সা.) মহান আল্লাহর দিদার লাভের উদ্দেশ্যে আরশে আজিমে গমন করেছিলেন। নবুওয়াতের দশম বছরে (৬২১ খ্রিষ্টাব্দে) সংঘটিত এই ঘটনায় মহানবী (সা.) প্রথমে পবিত্র কাবা শরিফ থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসায় গমন করেন (ইসরা) এবং সেখান থেকে বিশেষ বাহন 'বুরাক'-এ আরোহণ করে ঊর্ধ্বাকাশে (মেরাজ) গমন করেন। এই মহিমান্বিত রাতেই উম্মতে মুহাম্মদীর জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়।
আজ পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ। ইসলাম ধর্মের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও অলৌকিক এই রাতটি আজ যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করবেন বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা।



Comments